ফ্যাস ফিন্যান্সের লভ্যাংশ বিওতে

প্রকাশ: ২০১৬-০৭-২১ ১২:৪৫:৫১


Fas-Finance-and-investment-Limitedপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে গত ১৭ জুলাই লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, ফ্যাস ফিন্যান্স ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস