উপজেলা নির্বাচনে নৌকা থাকছে না: কাদের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২২ ২২:৩২:১২


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২২ জানুয়ারি) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা দেবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

সভা সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না, এ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় দলীয় প্রতীক না দেওয়ার ব্যাপারে অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি আরও বলেন, সবার অভিমতের সঙ্গে আমি ভিন্নমত করি না।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা চতুর্থবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর এটাই ছিলো দলটির প্রথম কার্যনির্বাহী সংসদের বৈঠক।

এএ