উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বিএনপি: রিজভী
আপডেট: ২০২৪-০১-২৩ ১৫:১২:০৪
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সুতরাং আসন্ন উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বিএনপি।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জনগণের ইচ্ছার কোনো কর্ণপাত করে না সরকার। কিছু বিদেশি প্রভুদের খুশি করতেই ৭ জানুয়ারি নির্বাচন করেছে সরকার।
রিজভী আরও বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ আজ নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারতীয় সীমান্তে বিজিবি নিহত হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হচ্ছে না।
বিএনপির এই নেতা বলেন, দেশের অর্থনীতিতে ধস নেমেছে, বাজে অর্থনীতি আর ডলার সংকটে বিদেশি বিনিয়োগ কমেছে। দ্রব্যমূল্যের দামে নিঃস্ব আজ দেশের মানুষ। কিন্তু সরকার কোনো কিছুতেই কর্ণপাত করছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, তাহসিনা রুশদির লুনা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মো: মুনির হোসেন, ছাত্রদলের ডা: তৌহিদ আউয়াল প্রমুখ।
এমজি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














