স্বাস্থ্যশিক্ষার নামে যৌনশিক্ষামূলক ব্যবস্থা চালু করা হয়েছে: রিজভী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৫ ১৬:৫৩:১৯
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সুপরিকল্পিত অপকৌশল গ্রহণ করে গোটা জাতির মেরুদণ্ড ভেঙে দিতে চাচ্ছে সরকার। জাতিকে ঠেলে দেয়া হয়েছে ভয়ঙ্কর অন্ধকারের দিকে। নতুন কারিকুলামে ক্ষার নামে যৌনশিক্ষামূলক ব্যবস্থা চালুর মাধ্যমে কিশোর মনকে বিকৃত করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সৃজনশীল শিক্ষাব্যবস্থা ব্যর্থ হয়েছে জানিয়ে বক্তব্যে তিনি বলেন, দেশের সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী কারিকুলাম বাস্তবায়িত হলে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। সৃজনশীল শিক্ষাব্যবস্থা ব্যর্থ হয়েছে। বিজ্ঞান শিক্ষার মারাত্মক সংকোচন ঘটেছে এই শিক্ষাব্যবস্থায়।
নতুন কারিকুলামের সমালোচনা করে রিজভী আরও বলেন, এই কারিকুলামে অনলাইন ব্যবহার সীমিত করার পরিবর্তে ব্যাপক করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা অনলাইন জুয়ার দিকে ঝুঁকেছে। কিশোর গ্যাং-এ জড়াচ্ছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














