জয়পুরহাটে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৭ ১০:৩৭:২৬


চলমান শীতের প্রকোপের মধ্যে উত্তরের জেলা জায়পুরহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আজ শনিবার (২৭ জানুয়ারি) সেখানকার তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (২৭ জানুয়ারি) বদলগাছী আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে। টানা ৭ দিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ‌শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাতটার দিকে ৭ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। টানা ৭ দিন জয়পুরহাট ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা ৭-৯ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে।

এনজে