৬ মাসে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ইপিএস ৮১ পয়সা
প্রকাশ: ২০১৬-০৭-২৫ ১১:০০:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) করেছে ৮১ পয়সা; যা আগের বছরের তুলনায় ৩ পয়সা বা ৪ শতাংশ বেশি। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ৭৮ পয়সা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ( জানুয়ারি,১৬-জুন,১৬) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এই তথ্য বেরিয়ে আসে।
উল্লেখ্য, শাহ্জালাল ইসলামী ব্যাংক গত ৩ মাসে (এপ্রিল,১৬- জুন,১৬) শেয়ার প্রতি কনসুলেটেড আয় করেছে ৪২ পয়সা। আগের বছর একই সময় এই ইপিএস ছিল ৫৩ পয়সা।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













