বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-২৯ ১৫:৩৭:২৫
নোয়াখালী জেলা শহরের মাইজদী এলাকার বসুন্ধরা কলোনির একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) সুধারাম থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো কলহ থেকে প্রথমে স্ত্রী তামান্না ইসলামকে গলাকেটে হত্যা করে স্বামী মেহেদী হাসান শুভ। পরে স্বামী নিজেই ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকাল ৭টার আগে কোনো একসময় ওই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













