উত্থানে ফিরেছে বাজার

প্রকাশ: ২০১৬-০৭-২৬ ১২:২০:৪৬


DSE.CSEটানা পাঁচ দিনের পতন কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ দেশের দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনেও রয়েছে ঊর্ধ্বগতি। এদিন ডিএসইতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৯৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টি কোম্পানির। আর দর কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৬০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮৩ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪১ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।