রাজধানীতে ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেফতার ২১
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-০১ ১১:০০:০৮
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৭৬২ পিস ইয়াবা, ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













