রুয়েটে বর্ণাঢ্য আয়োজনে র্যাগ ডে উদযাপন
প্রকাশ: ২০১৬-০৭-২৭ ১৮:৫২:২১
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এ ২০১১ সিরিজের ছাত্র-ছাত্রীরা বুধবার বর্ণাঢ্য আয়োজনে র্যাগ ডে উদযাপন করেছে।
এদিন সকাল ১১ টায় প্রশাসনিক ভবন চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার মধ্যে দিয়ে র্যাগ ডে উদযাপনের কর্মসূচি শুরু হয়। ২০১১ সিরিজের সকল বিভাগের ছাত্র-ছাত্রী রং বেরংয়ের পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয়। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাঃ রফিকুল আলম বেগের নেতৃত্বে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে শুরু হয় কালার ফেস্ট। ২০১১ সিরিজের সকল বিভাগের ছাত্র-ছাত্রী কালার ফেস্টে অংশ নিয়ে নিজেদের রাঙিয়ে তোলেন। বিকেলে সিএসই ভবন চত্বরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কনসার্ট। কনসার্টে রুয়েটের ছাত্র-ছাত্রীরা ছাড়াও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গিত পরিবেশন করে।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













