নোবিপ্রবিতে ছাত্রলীগের জঙ্গিবাদবিরোধী মিছিল ও সমাবেশ
প্রকাশ: ২০১৬-০৭-২৮ ১৬:২০:৪৮
সম্প্রতি দেশে জঙ্গি হামলা ও তারেক জিয়ার বিচারের দাবিতে আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও নোয়াখালী জেলা ও শহর ছাত্রলীগের সম্মেলিত মিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আব্দুল হামিদ বাপ্পি, রানা হামিদ, শুভ, মুজাহিদুল ইসলাম, হাসানুজ্জামান বিপ্লব, ছাব্বির আহমেদ, আব্দুল হামিদ, আসাফ উদ্দৌলা, রাফছি, লিটন, শহর ছাত্রলীগের নেতা সাদ্দাম, সোহান সহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেত্রিবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি ভাষা শহীদ আব্দুস সালাম হলের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে ছাত্রলীগ নেতারা দেশে সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গরে তোলার আহবান জানান। এছড়াও যত দ্রুত সম্ভব তারেক জিয়াকে দেশে এনে তার বিচারের রায় কর্যকর করার জন্য সরকারকে অনুরোধ করেন।
সানবিডি/ঢাকা/সাদী/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













