বেলটার উদ্যোগে ইবিতে ইংরেজী শিক্ষন বিষয়ক কর্মশালা
প্রকাশ: ২০১৬-০৭-৩০ ১৯:২৯:০৮
বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচারাস এসোসিয়েশন (বেলটা)এর উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যলয়ে ইংরেজী শিক্ষন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় অডোটরিয়ামে এ প্রশিক্ষন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
বিশ্ববিদ্যলয় সূত্রে জানা যায় , আজ শনিবার সকাল ১১ টায বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় অডোটরিয়ামে ইফেক্টিভ টিচিং অব ইংলিশ-বেস্ট প্র্যাকটিসেস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইংরেজী বিভাগের প্রফেসর ড. মামুনুর রহমানের উপস্থপনায় এবং ইংরেজী বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুর ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যলয়ের প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, বেলটার সভাপতি হারুন অর রশিদ খান।
প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বক্তব্যে বলেন, ‘শিক্ষকদের সক্ষমতা না বাড়লে শিক্ষার্থীদের সক্ষমতা বাড়বে না, শিক্ষণপ্রক্রিয়ায় দক্ষতা নিশ্চিত করাটা জরুরী।’ এসংক্রান্ত বিষয়সহ ভাষার উচ্চারণপ্রণালীর ব্যাপারে গুরুত্ব দেয়ার জন্য তিনি বেলটা’র সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান তিনি।
এছাড়াও ও উক্ত প্রশিক্ষন কর্মশালায় বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন্ বিভাগের শিক্ষক, কুষ্টিয়ার বিভিন্ন কলেজ ,স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/তারিকুল/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













