সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০২-১০ ১১:০৭:১৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৯ লাখ ৮৯ হাজার ৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৭ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের ৬ কোটি ৮৬ লাখ ৫০ হাজার ৭২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ২৪৬ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা বিডি থাই এ্যালুমিনিয়ামের ৬ কোটি ৯ লাখ ৮০ হাজার ২১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৯ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ২১৮ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ২০২ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ১৮৩ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকার, অলিম্পিক অ্যাক্সেসরিজের ১৭৫ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকার, ফরচুন সুজের ১৭৩ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৬০ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকার এবং ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের ১৫০ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













