ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ কাল
প্রকাশ: ২০১৬-০৭-৩১ ১৬:৫২:৩৮
মুদ্রা পাচার মামলায় নিম্ন আদালত কর্তৃক খালাস দেয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালত সাজা দেয়ার প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচি ঘোষণা করেন।
দেশের সব উপজেলায় যথাযথভাবে এ কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির শীর্ষ দুই নেতা।
শনিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি যুগান্তরকে জানান, কর্মসূচির অংশ হিসেবে রোববার সারা দেশের সব উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সংগঠনটির নেতা-কর্মীরা।
সম্প্রতি অর্থ পাচারের দায়ে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন উচ্চ আদালত। একই মামলায় বিচারিক আদালত তারেক রহমানকে খালাস দেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














