নর্দান ইউনির্ভাসিটির উদ্যোগে ‘জঙ্গিবাদ বিরোধী ’ মানববন্ধন

প্রকাশ: ২০১৬-০৮-০১ ১৮:১৬:২৪


editগুলশান ও শোলাকিয়া সহ সারা দেশে একের পর এক জঙ্গি হামলার প্রতিবাদে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন পালন করেছে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সোমবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর ক্যাম্পাসের সামনে জঙ্গিবাদ বিরোধী এই মানববন্ধনের আয়োজন করে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ।

জঙ্গিবাদ,সন্ত্রাস, নৈরাজ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনের নেতৃত্ব দেন নর্দান বিশ্ববিদ্যালয় ট্রাস্ট্রের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ ।

এছাড়া মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন দেশের প্রবীন শিক্ষাবিদ, নর্দান ইউনির্ভাসিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড.এ.ডব্লিউ.এম আব্দুল হক, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ,ট্রেজারার মো: আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লে.কর্ণেল (অবঃ) একতেদার আহমদ সিদ্দিকী।

মানববন্ধন কর্মসূচিতে ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, জঙ্গিরা যে সন্ত্রাস ও অন্যায় যুদ্ধ চাপিয়ে দিচ্ছে তাতে কারও নিরপেক্ষ থাকার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে করে কোন ধরনের উগ্রপন্থায় উৎসাহী হতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে।

সানবিডি/ঢাকা/আহো