অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ: ২০১৬-০৮-০৪ ২০:১৩:২৫


Nuজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশ হয়েছে। এ বছর অনার্স প্রথম বর্ষে উত্তীর্ণের হার ৯০.১১।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, এ পরীক্ষার ফল SMS এর মাধ্যমে যেকোনো মোবাইল থেকে জানা যাবে। এজন্য Message অপশনে গিয়ে nu H1 Roll/Reg. No লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকেও ফল জানা যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ পরীক্ষায় ২৯টি বিষয়ে দেশের ৬১৯টি কলেজের ২১১টি কেন্দ্রে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ ২ লাখ ৭৭ হাজার ২৯৬ (দুই লাখ সাতাত্তর হাজার দুইশত ছিয়ানব্বই) জন পরীক্ষার্থী অংশ নেন।

সানবিডি/ঢাকা/আহো