সূচক কমলেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০৩-০৪ ১৫:২২:৩৪


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৩ পয়েন্টে।

ডিএসইতে ৯৮১ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৫ কোটি ১৩ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯১৬ কোটি ৪২ লাখ ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৪১ পয়েন্টে।

সিএসইতে ২৬০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ টির দর বেড়েছে, কমেছে ১২৬ টির এবং ৩৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস