লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-০৩ ১৫:২১:১৯


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫২ কোটি ৫৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের  শেয়ার লেনদেন হয়েছে ৪৯ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকার।

৩১ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- একটিভ ফাইন, মুন্নু ফেব্রিক্স, লাফার্জ হোলসিম, অলিম্পিক এক্সেসরিজ, ফু-ওয়াং ফুড, গ্রামীণফোন এবং ইভেন্স টেক্সটাইল লিমিটেড।

 

এসকেএস