শুরুতেই ৬ হাজার ১১২ পয়েন্ট পতন!

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০৩-১০ ১০:৩৫:৫৬


যন্ত্রিক ত্রুটির কারণে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্সের সব সূচকের পতন দেখা যাচ্ছে। তবে এটা নিয়মিত লেনদেন নয়। এসময় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ হাজার ১১২ পয়েন্ট কমে অবস্থান করছে .৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ হাজার ৩৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে .০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৩৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩ টির, দর কমেছে ৩৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯৬ লাখ টাকা।

 

এসকেএস