ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-১০ ১৬:০৬:০৬


সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানির মোট ৩৫ কোটি ৮৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ন্যাশনাল টি’র ২০ কোটি ১১ লাখ ৩০ হাজার টাকা, দ্বিতীয় স্থানে আমান কটনের ৪ কোটি ২৫ লাখ ৫৬ হাজার টাকা ও তৃতীয় স্থানে বাংলাদেশ ফাইন্যান্সের ২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-রবি আজিয়াটা লিমিটেডের ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার টাকা, ফাইন ফুডসের ১ কোটি ০২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৯০ লাখ ৬০ হাজার টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৮৯ লাখ ১৭ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ৮৫ লাখ ৪৫ হাজার টাকা, বেক্সিমকোর ৬৫ লাখ ২৫ হাজার টাকা এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের  ৫২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস