নর্দান ইউনিভার্সিটির ‘মুট কোর্ট’ প্রতিযোগিতা

আপডেট: ২০১৬-০৮-০৭ ১৬:০০:২০


নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উদ্যোগে‘চতুর্থ এনইউবি আইএইচএল মুট কোর্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২দিন Pic Moot Courtব্যাপি এ “মুট কোর্ট” প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ড এ প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগি অধ্যাপক প্রথিতযশা শিক্ষক ড. মো: মাহাবুবুুর রহমান।

রোববার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের হল রুমে এ ‘চতুর্থ এনইউবি আইএইচএল মুট কোর্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা বিলকিস, আইন বিভাগের মার্স্টাস প্রোগ্রামের কো-অর্ডিনেটর খাইরুল ইসলাম ও সিনিয়র লেকচারার রাইসিন জাহান।

মূট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মৌসুমী আক্তার, সুমাইয়া সারওয়াত, তারেক মুর্শেদ এর দল এবং রানার আপ হন মো¯তাফিজুর রাহমান, মুনিয়া আক্তার, রোসনে জাহান বাঁধন এর দল। বেস্ট মূটার হয়েছেন মোস্তাফিজুর রাহমান ও বেস্ট রিসার্চার হয়েছেন রোসনে জাহান বাঁধন। বেস্ট মেমোরিয়াল পেয়েছেন নিয়ামত উললাহ, ফাতেমা খানম ও আরাফাত খান।

উক্ত অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষার্থীরা সরাসরি আদালতের কার্যক্রম উপস্থাপন করে এবং তা উপভোগ করেন। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতাটির সার্বিক তত্বাবধানে ছিলেন এনইউবি মূট কোর্ট ক্লাব এর আহবায়ক নর্দান ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার মো: তাজুল ইসলাম সোহাগ।

সানবিডি/ঢাকা/এসএস