লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-১১ ১৫:১২:৪৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৪ কোটি ৪৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার টাকার।

৩৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেস্ট হোল্ডিংস, বিকন ফার্মা, ফাইন ফুডস, আফতাব অটোমোবাইলস লিমিটেড।

 

এসকেএস