আগামীকাল থেকে জবি ছাত্রদের ৩ ঘন্টা ক্লাস বর্জনের ঘোষণা
প্রকাশ: ২০১৬-০৮-০৮ ১৯:১৩:০৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মঙ্গলবারও সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তিন ঘণ্টার ক্লাস বর্জনের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার বিকালে হলের দাবিতে আন্দোলনকারীদেরর পক্ষে হিসাব বিজ্ঞান বিভাগের ১১ম তম ব্যাচের শিক্ষার্থী মো. বদরুজ্জামানের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন হলের দাবিতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













