নতুন তিনটি বিভাগ চালু জবিতে
প্রকাশ: ২০১৬-০৮-০৮ ২১:৩৪:২৮
জগন্নথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ল্যান্ড ল অ্যান্ড ম্যানেজমেন্ট’, ‘বায়ো কেমেস্টি অ্যান্ড মলিকুলার বায়োলজি’ ও ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি” নামের নতুন তিনটি বিভাগ চালু করা হয়েছে। আগামী ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এ নতুন তিনটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সোমবার দুপুর বিশ্ববিদ্যালয়ের ৩৮তম জরুরি একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জবি রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামান।
রাতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের আসন সংখ্যা যোগুলো ১০০ থেকে কমিয়ে ৮০ তে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ হতে ৮০ জনের বেশি কোনো বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে না।
একাডেমিক কাউন্সিল জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













