গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০৩-২০ ১৩:৫৪:৪৮
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন।
বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম ।
তিনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা গ্লোবাল পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পথে উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৫ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













