নেত্রকোনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২০১৬-০৮-০৯ ১৩:৫৯:৪০


Hottaনেত্রকোনার পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান তুলাকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তুলা উপজেলার বড়াকান্দা গ্রামের বাসিন্দা।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহমান বলেন, হাবিবুর রহমান তুলা সোমবার রাত ১০টার দিকে হুগলা বাজার থেকে বড়াকান্দা গ্রামের বাড়িতে ফিরছিলেন। হুগলা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

সানবিডি/ঢাকা/এসএস