মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৩-২৬ ১০:৫৩:০৮
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ীর একটি বাড়িতে পল্লী বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মোখলেছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জুড়ি থানার ওসি এস এম মাইনুদ্দিন।
তিনি বলেন, মরদেহগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













