সাতক্ষীরায় ‌গোডাউন থেকে ১৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৩-২৮ ১২:৫৪:০৬


সাতক্ষীরা শহরের বড় বাজারের এক‌টি গোডাউনে অভিযান চালিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশে মজুদ করা ১৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যবসায়ী‌কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৭ মার্চ) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে আনা এসব চিনি দেশীয় কোম্পানির (সুবাহ চিনি) নামে মোড়কজাত করে বিক্রয় করছিল প্রতিষ্ঠানটি।

এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে চি‌নিগু‌লো জব্দ করা হয়েছে।

বিএইচ