বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৪-০৫ ১২:২৬:১০
ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাজিলপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক মো. রায়হান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে।
ফেনী রেলওয়ের স্টেশন মাস্টার ইমাম উদ্দিন সেন্টু বলেন, নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













