অ্যান্টিবায়োটিকে বাচ্চাদের ওজন বাড়ে
প্রকাশ: ২০১৫-১০-২২ ১৮:৩৮:১১
যেসব বাচ্চাদের ছোটবেলা থেকেই অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় তাদের ওজন অন্য বাচ্চাদের চেয়ে বেশি হয়। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, অ্যান্টিবায়োটিক বাচ্চাদের বডি মাস ইন্ডেস্ক (বিএমআই) এ মিশ্র প্রভাব ফেলে। বিএমআই মানবদেহের সঠিক ওজন ও উচ্চতা মাপার একটি মানদণ্ড।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ রিসার্চের প্রফেসর ব্রায়ান এস শোয়ার্জ এই গবেষণার প্রধান ছিলেন।
তিনি বলেন, একটি বাচ্চাকে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাহলে তার বিএমআই চিরজীবনের জন্য বদলে যেতে পারে। আমাদের গবেষণায় আরও দেখা গেছে, যেসব বাচ্চাদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তাদের শরীরের ওজন খুব দ্রুত সময়ে বৃদ্ধি পেয়েছে।
সংরক্ষিত তথ্য থেকে বিএমআই পদ্ধতিতে বাচ্চাদের ওজন ও উচ্চতা নিয়ে পরীক্ষা করা হয়। যেসব বাচ্চাদের আগের বছর কিংবা তারও আগে যাদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।
গবেষণায় দেখা যায়, প্রায় ২১ শতাংশ শিশুদের সাত বা তার চেয়ে বেশি ছোটবেলায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












