পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড
প্রতিনিধি আপডেট: ২০২৪-০৪-১০ ১০:৩৯:৪৩
একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড গড়েছে পদ্মা সেতু । মঙ্গলবার (৯ এপ্রিল) পদ্মা সেতুতে টোল আদায়ের এই নতুন রেকর্ড তৈরি হয়।
এদিন ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২০৪টি যানবাহন সেতু পাড়ি দিয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। যা একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













