এক্সপ্রেসওয়েতে গাড়িতে আগুন
প্রতিনিধি আপডেট: ২০২৪-০৪-১১ ১৮:০৪:৪০
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর থেকে বিশ্বরোডের উপরের অংশে একটি প্রাইভেটকারে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে গাড়িতে থাকা যাত্রীরা নেমে প্রাণ বাঁচান। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনের ঘটনায় ওই এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুরো গাড়ি পুড়ে যায়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













