বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দাবিতে ইবি ছাত্রলীগের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
প্রকাশ: ২০১৬-০৮-১৪ ১৮:৫৬:১৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার দন্ডপ্রাপ্ত বাকি ছয় আসামিকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রলীগ।
পাশাপাশি প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্বারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।
বিশ্ববিদ্যলয় সুত্রে জানা যায়, আজ সকাল ১১ টায় বিশ্ববিদ্যলয়ের প্রধান ফটকের সামনে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবুল খায়ের, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জামিলুর রেজা সেলিম, আতাউর রহমান, মো: রেজয়ান, আনিচুর রহমান আনিচ, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, শেখ হাসানুজ্জামান, আসাদুজ্জামান, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, দপ্তর সম্পাদক সুমন কুমার দে প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত নেতা কর্মীরা বঙ্গবন্ধুসহ তার পরিবারের পলাতক বাকি ছয় খুনীদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসি কার্যকরের দাবি জানান।
পরে বেলা ১২ টার সময় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারাবর স্বারকলিপি প্রদান করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সানবিডি/ঢাকা/তারিকুল/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













