ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৬-০৮-১৪ ১৮:৫৮:৫৮
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ইসলামী শিক্ষা বিস্তারে ও মুসলিম সমাজ সংস্কারে বৃহত্তর যশোর জেলার মনীষীদের ভুমিকা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এ পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যলয় সুত্রে জানা যায়, আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ধর্মতত্ব অনুষদের সভাকক্ষে এ পিএচডি সেমিনার অনুষ্ঠিত হয়।
আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসির উদ্দিনের তত্ত্বাবধানে প্রফেসর ড. নূরুল ইসলামের উপস্থাপনায় সেমিনারে গবেষনা পত্রটি পাঠ করেন গবেষক আব্দুল ওহাব।
এত প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল হাদীস বিভাগের প্রফেসর ড. সৈয়দ মাকসুদূর রহমান। গবেষণাটির উপর আলোচনা করেন প্রফেসর ড. জাকির হোসাইন, প্রফেসর ড. আফাজ উদ্দিন, প্রফেসর ড. মোজাহিদুর রহমান। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/তারিকুল/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













