ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ১১
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৪-১৬ ০৯:২৮:৪৪
ফরিদপুরের কানাইপুরে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা পিকআপের যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













