যশোর কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৪-১৭ ১৬:১১:৪৫


যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি আসামি সাদেক আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৭ এপ্রিল) তার মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা যায়, যশোর কারাগারে বন্দি মৃত আব্বাস আলীর ছেলে সাদেক আলী গত রাত ২টার দিকে অসুস্থ হয়ে পড়েন।

এ সময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এম জি