রাবিতে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

প্রকাশ: ২০১৬-০৮-১৫ ১৭:৩০:০৪


RU Pic 15.08.2016যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসের শুরু থেকে প্রশাসন ভবনসহ সকল এ্যাকাডেমিক ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৭টায় উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধতন কর্তাব্যক্তি কালো ব্যাজ ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করে রুহের মাগফিরাত কামনা করা হয়।

এসময় উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, হল প্রাধ্যক্ষ, দপ্তর প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর বিভিন্ন আবাসিক হল, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ক্যাম্পাস স্কুল, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনসহ অন্যান্য প্রতিষ্ঠান, পেশাজীবী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিন বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সানবিডি/ঢাকা/হৃদয়/আহো