শোক দিবসে রাবিতে ছাত্রলীগের র‌্যালী

প্রকাশ: ২০১৬-০৮-১৫ ১৭:৪০:১৭


NEWS PICবাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে শোক র‌্যালি করেছে। সোমবার সোয়া এগারোটায় এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে কাজলা গেট দিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক ঘুরে প্রধান ফটক হয়ে বঙ্গবন্ধু হলে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। পরে এক মিনিট নীরবতা পালন করে।

এসময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, দেলোয়ার হোসেন ডিলস, তন্ময়ানন্দ অভি, মেহেদি হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, মুজাহিদুল ইসলাম হিমু, সাহানুর সাকিল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনু, শরিফুল ইসলাম সাদ্দাম, বঙ্গবন্ধু হলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিনারুল ইসলামসহ প্রমূখ।

সানবিডি/ঢাকা/হৃদয়/আহো