ওয়ান ব্যাংকের বোর্ড সভা ১৩ মে

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৫-০৬ ১৫:০৫:১৭


পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

এসকেএস