রাজশাহী ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির কর্মশালা
আপডেট: ২০১৬-০৮-২১ ১১:০৭:২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জন এবং এ্যাডভোকেসির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ওর্য়াকশপ অন মুটিং : কেইস এ্যানালাইসিস, মেমোরিয়াল রাইটিং এ্যান্ড অ্যাডভোকেসি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘লয়ারস্ আর দি আরকিটেকট অফ দি সোসাইটি’ স্লোগানে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের ১৩৯ নম্বর কক্ষে এ কর্মশালার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (আরইউএমসিএস)।
কর্মশালায় বক্তব্য দেন রাবির আইন অনুষদের অধিকর্তা জনাব আবু নাসের মো. ওয়াহিদ। আইন বিভাগের সহকারী অধ্যাপক আরইউএমসিএস-এর সভাপতি জনাব সাদিকুল ইসলাম (সাগর) মুটিং এর উপরে কেস এনালাইসিস, মেমোরিয়াল প্রস্তুতকরণ এবং এ্যাডভোকেসি শীর্ষক তিনটি আলাদা সেশন পরিচালনা করেন। পরে একটি মডেল মুট কোর্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। কর্মশালায় আইন বিভাগের ১৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
সানবিডি/রাবি/হৃদয়/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













