রামুতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
আপডেট: ২০২৪-০৫-০৬ ১৬:১১:১০
কক্সবাজারের রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকাল ১০টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের্র চেইন্দা খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার ফয়েজ উল্লাহর ছেলে আব্দুর শুক্কুর (১১) এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন খোকা (৯)।
স্থানীয় ইউপি সদস্য জাফর আলম বলেন, পাহাড়ি ছড়ায় গোসল করতে নেমে তিনজন শিশু ছড়ার পানিতে ডুবে যায়। ঘটনাস্থলে থাকা অন্য শিশুদের শোরগোল-চিৎকারে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেছেন।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা বলেন, সকালে ইউনিয়নের চেইন্দা এলাকার পাহাড়ি ছড়ায় গোসলে করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুদের লাশ তাদের বাড়িতে রয়েছে।
এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













