গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তির দাবি রাবি ছাত্রলীগের
প্রকাশ: ২০১৬-০৮-২১ ১৮:১৮:২০
২১শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরীর পেছনে দলীয় টেন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সিদ্ধার্থ শংকর সাহা ও ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু।
সমাবেশে তারা বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এ্যাভিনিউতে এক নারকীয় হত্যাকান্ড চালিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু রাখে আল্লাহ মারে কে। তারা সেদিন ব্যর্থ হয়েছিল। আসলে সে দিনের হত্যাকান্ড ছিল পূর্ব পরিকল্পিত। তারা আ‘লীগকে ধ্বংস করতে চেয়েছিল। আজকে দেশের যে উন্নয়ন হচ্ছে তা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই হচ্ছে। তাই এ ঘটনায় জড়িত যাদের এখনো গ্রেফতার হয়নি তাদেরকে গ্রেফতার করে অবিলম্বে শাস্তির আওতায় আনা জোর দাবি জানাচ্ছি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি রানা চৌধুরী, মেহেদী হাসান রাসেল, ফিরোজ মাহমুদ, আতিকুর রহমান সুমন, দেলোয়ার হোসেন ডিলস, আ: মতিন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাহানুর সাকিল, মুজাহিদুল হিমু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, কাওসার আহমেদ কৌশিক, শরিফুল ইসরাম সাদ্দাম, ক্রীড়া সম্পাদক কাজী লিংকন, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মো: সালেহ, আপ্যায়ন সম্পাদক অনিক সাহা, ত্রাণও দূর্যোগ সম্পাদক ফারুক হাসান, মানবসম্পদ সম্পাদক সুস্ময় জামিল, উপ-দপ্তর সম্পাদক শিমুল, উপ-পাঠাগার সম্পাদক রুবেল, সহ-সম্পাদক সরকার ডন, ছাত্রলীগ নেত্রী মাহফুজা মায়াসহ বিভিন্ন আবাসিক হলের তিন শতাধিক নেতাকর্মী।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













