রাবিতে সাইকেল চুরির সময় যুবক আটক
প্রকাশ: ২০১৬-০৮-২২ ১৮:৩২:০০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইকেল চুরি করার সময় হাতেনাতে এক বহিরাগত যুবককে আটক করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টায় শহীদুল্লাহ কলা ভবন থেকে তাকে আটকের পর মারধর করে পুলিশে দেয় শিক্ষার্থীরা।
আটককৃত ব্যক্তির নাম জুয়েল (২৩)। সে নগরীর ভদ্রা এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, শহীদুল্লাহ কলা ভবনে অবস্থিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে জুয়েল সাইকেলের তালা কাটার সময় শিক্ষার্থীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে শিক্ষার্থীরা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয় থেকে চোর সন্দেহে আটক যুবককে সাধারণ শিক্ষার্থীরা বেধড়ক মারধর করায় তাকে এখন পুলিশি হেফাজতে হাসপাতালে নেওয়া হয়েছে।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













