নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্স প্রোপোজাল এন্ড রিপোর্ট রাইটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রকাশ: ২০১৬-০৮-২৩ ১৯:০৮:১৯
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হাইয়ার এডুকেশন এন্ড কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এর আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আয়োজনে উক্ত বিভাগের কম্পিউটার ল্যাবে রিসার্স প্রোপোজাল এন্ড রিপোর্ট রাইটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।আজ ২৩ শে আগস্ট মঙ্গলবার সকাল দশটা থেকে দেড়টা পর্যন্ত এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. শাহ আজম যিনি রিসার্স প্রোপোজাল এন্ড রিপোর্ট রাইটিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ।
উক্ত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে ।
উক্ত ওয়ার্কশপে উপ-প্রকল্প ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হাইয়ার এডুকেশন এন্ড কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের রিসার্স এরিয়ায় দক্ষতা বাড়াতে আমাদের এই ওয়ার্কশপের আয়োজন । শিক্ষক এবং শিক্ষার্থীদের রিসার্স প্রোপোজাল ও রিপোর্ট রাইটিং এ পারদর্শিতা অর্জনে এই ধরনের ওয়ার্কশপের আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদসহ অন্যান্য অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সানবিডি/ঢাকা/আজিজার/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












