গ্রীনিচ ইউনিভার্সিটি প্রতিনিধির ডিআইএ পরিদর্শন

প্রকাশ: ২০১৬-০৮-২৪ ১৫:০৭:০০


DSCযুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্রিনিচ প্রতিনিধি ড. এ কে এম মাহতাব হোসেন গত ২৩ অক্টোবর, ২০১৬ তারিখে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি (ডিআইএ) পরিদর্শন করেন।

দিনব্যাপী এই্ পরিদর্শনকালে তিনি পর্যায়ক্রমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদের সাথে আলাদাভাবে বৈঠক করেন এবং ডিআইএ’র অবকাঠামো পরিদর্শন করেন। যুক্তরাজ্যের এনসিসি এডুকেশন এর একাডেমিক ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া) ল্যারেন হি ইয়ো কোয়ান, ডিআইএ’র চেয়ারম্যান মো: সবুর খান, নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মানসম্মত শিক্ষা প্রদানের বিষয়টি যাচাই করাই ছিল পরিদর্শনের মূল উদ্দেশ্য। বৈঠকে তিনি ডিআইএতে গ্রিনিচ ইউনিভার্সিটি অনুমোদিত বিএসসি (অনার্স) ইন আইটি প্রোগ্রাম মান সম্পন্নভাবে পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ডিআইএ’র বিভিন্ন অবকাঠামো ও শিক্ষার পরিবেশ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য যে, ডিআইএ’তে পরিচালিত বিএসসি (অনার্স) ইন আইটি প্রোগ্রামের সিলেবাস, পরীক্ষা ও সার্টিফিকেট ইউনিভার্সিটি অব গ্রিনিচ, ইউকে থেকে পাঠানো হয় এবং বৃটিশ কাউন্সিল কর্তৃক পরীক্ষা গ্রহণ করা হয়।

সানবিডি/ঢাকা/এসএস