সুনামগঞ্জে বজ্রাঘাতে নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৫-২০ ১৪:২৫:৩৯
সুনামগঞ্জের দোয়ারা বাজারে চেলা নদীতে বজ্রাঘাতে ২ বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। নিহতরা হলেন- আব্দুল কুদ্দুস (২৫) ও দুলন মিয়া (৩০)। তাদের বাড়ি ছাতক উপজেলায়।
সোমবার (২০ মে) সকালে দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর এলাকার চেলা নদীতে বালু উত্তোলনের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার নংরসিংহপুর এলাকার চেলা নদীতে বালু উত্তোলনে ছিলেন বালু শ্রমিকরা। এ সময় ঝড়ো বৃষ্টি আর আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ২ বালু শ্রমিকের মৃত্যু হয়। এ সময় বজ্রপাতে আহত হন আরও ৩ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বজ্রাঘাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













