ময়মনসিংহে গর্ত থেকে দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৫-২১ ১৮:৪৫:২০


ময়মনসিংহের ত্রিশালে পতিত জমির একটি গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, সপ্তাহখানেক আগে ওই নারী ও দুই শিশুকে খুন করে পুঁতে রাখা হয়েছে গর্তে।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন জানান, মরদেহগুলো ক্ষতবিক্ষত ও আঙুল না থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিএইচ