বান্দরবানে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৫-২২ ১১:৪২:১৩
বান্দরবানের লামায় শ্রমিক বহনকারী একটি ট্রাক উল্টে ২ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার ফাইতং ইউপির বদরটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রাকটি রাস্তা ঢালাইয়ের কাজে শ্রমিক নিয়ে যাচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













