রাবিতে যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
আপডেট: ২০১৬-০৮-২৫ ১৮:১২:৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে সকাল সাড়ে আট টায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় পূজার্চনা ও পুষ্পাঞ্জলি প্রদান। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় বাংলা বিভাগের শিক্ষার্থী শ্রাবণী সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।
এতে মূল আলোচক ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর সোমনাথ ভট্টাচার্য। সেখানে আরও আলোচনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস অরুণ কুমার বসাক ও আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষক বিশ্বজিৎ চন্দ্র। এ সময় ড. জুয়েলী বিশ্বাস ও ড. রঞ্জন কুমার বর্মন শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা মো. মিজানুর রহমানসহ হল প্রাধ্যক্ষ ও বিভাগের সভাপতিবৃন্দ। অনুষ্ঠানে আলোচকগণ জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বাংলাদেশে ধর্মীয় সম্প্রতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













