জন্মাষ্টমী উপলক্ষে ইবিতে সনাতন ধর্মালম্বীদের শুভাযাত্রা
আপডেট: ২০১৬-০৮-২৫ ১৮:৩৯:৫১
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী ১৪২৩ উপলক্ষে শুভাযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাম্বলবী শিক্ষক শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ আশকারী।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, আজ বৃহষ্প্রতিবার সকাল ১১ টায় বিশ্বদ্যিালয়ের টিএসসি’র নীচতলায় অবস্থিত সনাতন ধর্মাম্বলীদের উপাসনালয়ের সামনে থেকে এক শেুভাযাত্র বের হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ আশকারী।
শুভাযাত্রটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার টিএসসি’র সামনে এসে শেষ হয়। পরে টিএসসি’র করিডরে প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মনের উপস্থপনায় ও সার্বজনীন পুজা কমিটির সভাপতি প্রফেসর ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ আশকারী।
তিনি বলেন “বাংলাদেশ বিশিষ্ট কোন ধর্ম, গোত্রের, পৈাত্রিক সম্পত্তি নয়। এই দেশ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে ১৯৭১ সালে পাক ও ঐপন্যবেশিক শক্তির রোষানল থেকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মুখ উচু হয়ে দাড়িয়ে ছিল। সেই সংগ্রাম এবং আন্দোলনে জাতি ধর্ম বর্ণ নির্ব্রেিশষে সবাই সে আন্দেলন করে ছিল ত্যগ স্বীকার করেছিল এবং এই অসাম্প্রদাীয়ক বাংলাদেশে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা করতে প্রয়াস পেয়েছিল। সেই অসাম্প্রদায়িক বাংলাদেশে অসাম্প্রদায়িক চারিত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক দিনের জন্যও ঘুমন্ত হবে না।”
এছাড়া আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক অমিত কুমার দাস সহ প্রমুখ।
সানবিডি/ঢাকা/তারিকুল/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













